দাদুর কাছে ৩ বছরের মেয়ে এবং ৮ বছরের ছেলেকে রেখে বাবা-মা শপিংয়ে গিয়েছিলেন। দুই ভাইবোন পিৎজা আর কেকে মজেছিল। বাইরে আগুন লেগে যায় বুঝতেই পারেনি তাঁরা। দমবন্ধ হয়ে দুই ভাই বোন এবং দাদুর মৃত্যু হয়েছে। মৃতরা চেন্নাইয়ের বাসিন্দা। অভিশপ্ত হোটের ৩১৩ নম্বর ঘরেই ছিলেন দাদু, নাতি-নাতনি। দমকলকর্মীরা দুই শিশুর দেহ পান বিছানা থেকে আর শৌচাগারে পড়েছিলেন দাদু। ৪১৯ নম্বর ঘরে ছিলেন ওড়িশার কটকের বাসিন্দা ৪১ বছরের রাজেশ সন্তুকা। টেক্সটাইল ব্যবসায়ী রাজেশ এর আগেও ওই হোটেলে থেকেছেন।
গ্রাম থেকে শহর
News & Much More





