ড্যান্স বার নির্মাণে বন্ধ সিঁড়ি, ফিরহাদের আজব সাফাই

0
214

স্কুল মন্দিরের সামনে তৈরি হচ্ছে বার, বন্ধ সিঁড়ি। আগুন নেভানোর ব্যবস্থা ৩ বছর ধরে খারাপ। তারপরেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাফাই কেউ না জানলে পুরসভা জানবে কি করে। আর তাঁকে পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় টাকা দিয়ে সবার মুখ বন্ধ থাকলে মুখটা খুলবে কে। যাদের দেখার দায়িত্ব পুরসভা, দমকল, আবগারি দফতর এরাজ্যে উঠে গেছে বলেই মনে হচ্ছে। বড়বাজারের ঋতুরাজ হোটেলর শেষবার দমকলের এনওসি নেওয়া হয়েছিল ৩ বছর আগে। হোটেলে বেআইনিভাবে বার-ডান্স ফ্লোর তৈরির অভিযোগ।