
যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছে, তাদের থেকে তিনি বিজেপি করা শিখবে না। দিঘায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জগন্নাথধামের উদ্বোধনে উপস্থিত থেকে কটাক্ষের এভাবেই পাল্টা বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মনে করিয়েছেন তাঁর দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্য-এর কথা। তাঁর আরও মন্তব্য, যারা বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা, যাঁরা কালীঘাটের উচ্ছিস্ট খেয়েছেন, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তাঁরা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। তিনি বলেছেন, বিজেপি সেই পার্টি, যে পার্টির প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপির সঙ্গে ছিলেন, আজ শত্রু হয়েছেন বলে মানেন না। এর পরে নওয়াজ শরিফের নাতনির বিয়েতে প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান যাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।







