গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Bankura রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি, বাঁকুড়ায়  বাজ পড়ে মৃত ২

    রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি, বাঁকুড়ায়  বাজ পড়ে মৃত ২

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বৃষ্টির মধ্যে পুকুরে স্নানে নেমে বাজ পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। জানা গিয়েছে বাঁকুড়ার সানাবাঁধ গ্রামের বাসিন্দা বছর উনিশের সোনু লোহার এবং বছর ১৩ অভি বাগদি বৃষ্টির মধ্যেই পুকুরে স্নানে নামে।
    আচমকাই বজ্রপাতে দুজনে ছিটকে পড়ে মাটিকে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। পয়লা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমের জেলাগুলো এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোয় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে।
    ৩ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ৪ তারিখে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলোতেও।