গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology অ্যামাজনের কাইপার ইন্টারনেট স্যাটেলাইট

    অ্যামাজনের কাইপার ইন্টারনেট স্যাটেলাইট

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স

    দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার কারণে আগে ব্যর্থ হয়েছিল প্রথম প্রচেষ্টা।এবার কাইপার ইন্টারনেট স্যাটেলাইটের প্রথম ব্যাচ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে অ্যামাজন। 

    আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন বা, ইউএলএ-এর লঞ্চপ্যাড থেকে অ্যামাজন ২৭টি কাইপার স্যাটেলাইট বহনকারী ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স রকেট উৎক্ষেপণ করেছে বলে খবর।ইউএলএ-এর সিস্টেম ইঞ্জিনিয়ার কালেব ওয়েইস লঞ্চের পর এক লাইভস্ট্রিমে বলেছেন, ঝামেলাহীন ও দারুণভাবে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।সুন্দর আবহাওয়া ও ভালোভাবে উৎক্ষেপণের মাধ্যমে অ্যাটলাস ভি এই ২৭টি কাইপার স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পেরেছে। যার মাধ্যমে ইন্টারনেট সংযোগের এই নতুন যুগের সূচনা করতে পৃথিবীর কক্ষপথে রয়েছে এরা।এসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার ওপরে রকেট থেকে আলাদা হয়েছে। অ্যামাজন বলেছে,স্বাধীনভাবে চলতে ও পৃথিবীপৃষ্ঠে থাকা তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এসব স্যাটেলাইট। উল্লেখ্য ছ’ বছর আগে প্রজেক্ট কাইপার নামে পৃথিবীর নিম্ন কক্ষপথে ইন্টারনেট-বিমিং স্যাটেলাইটের একটি গুচ্ছ তৈরির পরিকল্পনার কথা প্রথম বলেছিল অ্যামাজন।এ পরিষেবাটি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।বর্তমানে বাজারে আধিপত্য বিস্তার করার পাশাপাশি পৃথিবীর কক্ষপথে ৮ হাজার স্যাটেলাইট রয়েছে স্টারলিংকের।

    অ্যামাজনের প্রথম কাইপার মিশনটি ফেডারেল কমিউনিকেশনস কমিশন-এর বাছাই করে দেওয়া সময়ে নির্দিষ্ট ব্যাবধানে উৎক্ষেপণ করতে হবে।সংস্থাটি বলেছে, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে কোম্পানিটির মোট গুচ্ছের অর্ধেক বা ১ হাজার ৬১৮টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো যাবে।