
পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় শুক্রবার প্রকাশ হবে মাধ্যমিকের ফল। ৯ লাখ ৮৪ হাজারেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।
শুক্রবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। মেধাতালিকাও প্রকাশ করা হবে। ফল ঘোষণার পর স্কুলে স্কুলে পৌঁছে যাবে রেজাল্ট। সেখানে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও পর্ষদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। এবছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি।
অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কড়া পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্যদ ও পুলিশের তরফে সবরকম ব্যবস্থা করা হয়েছিল।







