গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda রতুয়ায় নদীতে স্নানে নেমে তলিয়ে গেল ২ বন্ধু

    রতুয়ায় নদীতে স্নানে নেমে তলিয়ে গেল ২ বন্ধু

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নদীতে স্নানে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। মালদার রতুয়ার বাহারাল এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে মালদার রতুয়ার কসবা গ্রামের বাসিন্দা ক্লাস এইটের ছাত্র ইমরান এবং ক্লাস নাইনের ছাত্র শেখ বাপি বাহারাল নূরপুর ব্রিজের কালিন্দি নদীতে স্নানে নামে। জলে স্রোত থাকায় তলিয়ে যায় দুই বন্ধু। স্থানীয়রাই দেখতে পেয়ে দুই কিশোরকে উদ্ধার করে। এরপর তড়িঘড়ি রতুয়া গ্রামীণ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

    সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইমরা এবং শেখ বাপির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।