
মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরপরেই পার্কস্ট্রিটের ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ এই রেস্তোরাঁগুলোর অগ্নিনির্বাপণ বিধি সঠিকভাবে মানা হয়নি।
ম্যাগমা হাউস ভিজিটের পর বিল্ডিং কর্তৃপক্ষ এবং রেস্তোরাঁ মালিকদের সঙ্গে পুরসভা, দমকল, পুলিশকে এমার্জেন্সি মিটিং করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘণ্টাখানেক বৈঠকের পর ৬ রেস্তোরাঁকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। এদিকে বড়বাজারের মেছুয়ায় ঋতুরাজ হোটেলের দোতলায় মজুত প্লাইউড, বিদ্যুতের তার, রং এবং সেইসঙ্গে আরও কিছু রাসায়নিক মজুত ছিল। কিভাবে আগুন লেগেছিল এই প্রশ্নের উত্তর পেতে কলকাতা পুলিশের সঙ্গে ফরেন্সিক দল হোটেলে ঘুরে দেখেন। তদন্তকারী অফিসারদের সন্দেহ দোতলায় যেখানে বার, ডান্সফ্লোর তৈরি হচ্ছিল সেখানে রান্না করা হত।
যারা কাজ করতেন তারাই রান্না করতেন। ওই রান্নার জায়গা আগুনের উৎস হতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা।





