গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment এবার আর্মি হচ্ছেন সালমান খান 

    এবার আর্মি হচ্ছেন সালমান খান 

    0
    213
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বলিউডের ভাইজান সালমান খান গত এক দশকে বলতে গেলে সাফল্যের মুখ খুব একটা দেখেননি। টানা ব্যর্থতার পর ক্যারিয়ারের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মেগাস্টার। তার শেষ সিনেমা সিকান্দার বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

    এর পরই বেশ সতর্ক অবস্থান অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।ফ্যান ফলোয়ারদের জানিয়েছেন, এখন থেকে গল্প বেছেই কাজ করবেন। আর তারই প্রেক্ষিতে এবার আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সালমান। রিপোর্ট বলছে, নির্মাতা অপূর্ব লাখিয়ার পরবর্তী প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন সালমান খান।অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জর্ডি প্যাটেলের মাধ্যমে সালমান খানের সঙ্গে অপূর্ব লাখিয়ার পরিচয় হয়। সেখানেই ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস থ্রি উপন্যাস নিয়ে আড্ডা চলাকালীন সলমন এই বইয়ের চিত্রনাট্যের ভাবনায় নাকি আগ্রহী হয়ে ওঠেন।জানা গেছে, সালমান গলওয়ান উপত্যকার ২০২০ সালের সংঘর্ষের প্রেক্ষাপটে এক সেনা অফিসারের চরিত্রে অভিনয় করার ভাবনায় বেশ আগ্রহ প্রকাশ করেছেন।যদি সব ঠিকঠাক চলে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধেই সিনেমার শুটিং শুরু হতে পারে।কবীর খান ও আলি আব্বাস জাফরের মতো পরিচিত পরিচালকদের সিনেমার প্রস্তাব পেয়েও সালমান,এই নতুন পরিচালকের প্রজেক্টকে বেছে নিয়েছেন।

    একের পর এক ব্যর্থতার পর নতুন কারও সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই সালমান এই চিত্রনাট্য বেছে নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এতে সালমান ছাড়াও থাকবেন আরও চারজন দক্ষ অভিনেতা।