
লস্কর-ই-তৈবার সব ষড়যন্ত্রের খবর আছে ২৬/১১ মুম্বই হামলার মুলচক্রী তাহাউর রানার কাছে। জানে হাফিজ সইদের ছকও, দিল্লির বিশেষ এনআইএ আদালতে আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছে এনআইএ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, মুম্বই হামলার চক্রী রানাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তার ভয়েসও রেকর্ড করতে হবে। গত সোমবার রানার এনআইএ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার তার বয়ান রেকর্ডের আবেদন করেছিল এনআইএ। তাকে নিয়মিত জেরারও অনুমতি চাওয়া হয়। জাতীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, হেফাজতে রানার স্বাস্থ্যের খেয়াল রাখা হচ্ছে। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। শুনানির পর আদালত জানিয়ে দেয়, ১২ দিনের জন্য আবার এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে রানাকে। দিনকয়েক আগে পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়েছিল রানা। আইনজীবীর দাবি, ওই জঙ্গি যেহেতু বিদেশি নাগরিক এবং অসুস্থ, তাই তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন।
তারা খোঁজখবর নিতে চায়। পালটা এনআইএর দাবি, রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া বিপজ্জনক। তবে সেই আবেদনে এখনও রায় দেয়নি দিল্লির আদাল
