বেহালায় ঝড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

0
187
ছবি সৌজন্যে : নিজস্ব
বেহালার ইউনিট পার্কে বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত মহিলার নাম মিনা ঘোষ।
তাঁকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, দোকান থেকে বাড়ি ফিরছিলেন বছর ৪৫ এর মহিলা। সেই সময়ই একটি গাছের ওপর তার ছিঁড়ে পড়ে। সেই গাছের ডাল ওই মহিলার ওপর পড়লে গুরুতরভাবে জখম হন তিনি। এদিকে পথ চলতি আরেক যুবক রাস্তার ওপর পড়ে থাকা ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আরও এক যুবক। স্থানীয়রাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান।
সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। স্থানীয়দের দাবি প্রায় ৪৫ মিনিট ওই ভাবেই তার ছিঁড়ে রাস্তায় পড়ে ছিল। পরে সিইএসসি এসে সমস্যার সমাধান করেন।