ফাইনালের পথে টটেনহ্যাম

0
118
ছবি সৌজন্যে : এক্স

ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগে নিজেদের ম্যাচে বড় জয়ের মাধ্যমে অল-ইংলিশ ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে এই সিজনে প্রিমিয়ার লিগের তলানিতে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার।বর্তমানে ইপিএল-এর পয়েন্ট টেবিলে ইউনাইটেড ১৪ তম ও টটেনহ্যাম ১৬ তম স্থানে আছে।

তবে ইউরোপা লিগে উভয় দলই আছে ফর্মের তুঙ্গে। সেমি ফাইনালের প্রথম লেগে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে।অন্যদিকে, লন্ডনে নিজেদের মাঠে বোডো-গ্লিমট ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। খেলাধুলা নিয়ে পরিসংখ্যান করা প্রতিষ্ঠান অপটার তথ্য অনুসারে, ইউনাইটেডের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা এখন ৯৭ শতাংশ, আর টটেনহ্যামের ৯১ শতাংশ। আর দুই দলই ফাইনালে উঠবে এমন সম্ভাবনা ৮৮ শতাংশ।যদি সত্যিই দুই দল ফাইনালে ওঠে, তবে মেজর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো ‘অল-ইংলিশ’ ফাইনাল দেখবে বিশ্ব।মজার বিষয় হচ্ছে,

যার মধ্যে তিন বারই থাকবে টটেনহ্যাম। নিয়ম অনুযায়ী, ইউরোপা লিগের চ্যাম্পিয়নশিপ জয়ী দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়।তাই অল-ইংলিশ ফাইনাল হলে আগামী সিজনে ছ’টি ইংলিশ ক্লাব খেলার সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে। আগামী বৃহস্পতিবার রাতে, ফিরতি লেগের লড়াইয়ে মাঠে নামবে সেমিফাইনালিস্ট চারটি দল।