
পহেলগাঁও হামলার পালটা দেওয়া উচিত ভারতের। কিন্তু তার জেরে যেন বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়। এমনই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথায়, জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমেরিকার আশা, সেই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। একইসঙ্গে আমেরিকাও মনে করে, পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চলে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকা এবং সহযোগিতা করা।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ২৬ জনকে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জঙ্গিরা।
