গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata নিয়ন্ত্রণে সেক্টর ৫-র আগুন, সেন্ট্রাল মলে আগুন-আতঙ্ক

    নিয়ন্ত্রণে সেক্টর ৫-র আগুন, সেন্ট্রাল মলে আগুন-আতঙ্ক

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দমকলের ১১ টি ইঞ্জিনের ঘন্টা তিনেকের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে সেক্টর ফাইভের বেসরকারি প্রেসের ফ্লেক্স কারখানার আগুন।
    টেকনোপলিসের কাছে কারখানায় বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা কারখানা। বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়। এদিকে পাশেই আয়ুর্বেদিক হাসপাতাল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি ছিল দমকলের। অভিযোগ উঠেছে, আগুন বাড়তে থাকলেও প্রথমটায় দমকল কর্মীদের প্রবেশ করতে দেয়নি ও কারখানার কর্মীরা। এমনকী সংবাদমাধ্যমের প্রতিনিধিও প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।
    পরে পরিস্থিতি বেগতিক বুঝে দমকলের হাতে পরিস্থিতি ছাড়তে বাধ্য হন তারা। কী কারণে আগুন। তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলকর্মীরা। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।এদিকে, শুক্রবার বিকেলে শহরে আবারও অগ্নিকাণ্ড। নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন স্কুটি চার্জিং পয়েন্টে আগুন। টিন দিয়ে ঘেরা জায়গায় ইলেকট্রিক কুটি চার্জিং পয়েন্টে হঠাৎই দাউ দাউ করে আগুন ধরে ওঠে। খবর পেয়ে পৌঁছেছে দমকল। জায়গাটি সেন্ট্রাল মলের নিকটবর্তী হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।