গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা হাওয়া অফিসের

    শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা হাওয়া অফিসের

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা ঝড়ের সাক্ষী থাকতে পারে।
    আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ৭ দিনে তাপমাত্রার কোনও বড়সড় পরিবতন নেই। এই সময়ে উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
    ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা ক্রমে বাড়তে থাকবে।