গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জয়সলমেঢ়ে গ্রেফতার পাকিস্তানি চর

    জয়সলমেঢ়ে গ্রেফতার পাকিস্তানি চর

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    পহেলগাঁও আবহে রাজস্থানের জয়সলমেঢ় থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করেছে রাজস্থান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত পাঠান খান জেরায় স্বীকার করেছে যে সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে ভারতের বিভিন্ন তথ্য পাচার করত। 

    পুলিশ সূত্রে খবর, বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাঠানকে একমাস আগে আটক করা হয়েছিল। একাধিকবার জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এরপর ১ মে অর্থাৎ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, পাঠান ২০১৩ সাল থেকে পাকিস্তানে যাতায়াত করত। সেখানেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে তার পরিচয় হয়।

    এরপর একাধিকবার পাকিস্তানে গিয়ে চরবৃত্তির প্রশিক্ষণ নেয় সে। ভারতীয় বিভিন্ন তথ্য পাচারের জন্য তাকে মোটা টাকার অফার আইএসআই -র তরফে দেওয়া হয়েছিল বলে স্বীকার করেছে অভিযুক্ত।