গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata সময়ের দাম আছে, দিলীপ সম্পর্কে প্রশ্ন এড়ালেন শুভেন্দু

    সময়ের দাম আছে, দিলীপ সম্পর্কে প্রশ্ন এড়ালেন শুভেন্দু

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তাঁর সময়ের দাম আছে, তাই দিলীপ ঘোষ সম্পর্কিত কোনও প্রশ্নের উত্তর দেবেন না। সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে শুক্রবার নন্দীগ্রামে মৌন মিছিলের পর তাঁকে দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করা হলে এই দাবি করেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী।
    দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারীর অম্লমধুর সম্পর্কে সম্পর্কে সবাই কমবেশি ওয়াকিবহাল। সেই দিলীপ ঘোষ সম্প্রতি নাম না করে শুভেন্দুকে কালীঘাটে উচ্ছিষ্ট বলে খোঁচা দেন। তার আরও সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছায়ায় বড় হয়ে ওঠা নেতার কাছ থেকে তিনি বিজেপি করা শিখবেন না। এরপরই নিজস্ব স্টাইলে মন্তব্য করেন, গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছেন, তাই কিছু সাপখোপ তো বেরোবেই। তবে এদিন দিলীপের পাল্টা না দিয়ে যেকোনও মন্তব্য থেকে বিরত থাকলেন শুভেন্দু অধিকারী।
    উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন বিজেপির ৫৭ জন কর্মী, সমর্থক দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছে বিজেপি। এদিন নিহতদের প্রতিকৃতিতে ফুলে মালায় শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।