গত ৩ বছরে দলের কোনও কর্মসূচিতে নেই, বয়কট প্রসঙ্গে দিলীপ

0
164
ছবি সৌজন্যে : নিজস্ব

দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়ে দলের অন্দরে প্রশ্নে মুখে পড়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এমন পরিস্থিতিতে দিলীপকে বিজেপির কোনও বৈঠকে ডাকা হবে না বলে খবর।

জবাবে চালিয়ে খেলেছেন দিলীপ ঘোষ। শনিবার ইকোপার্ক প্রাতঃভ্রমণে এসে তাঁর পাল্টা প্রশ্ন, শেষ ৩ বছরে দলের কোন কর্মসূচিতে তিনি থাকেন? নিজের কর্মসূচি নিজেই তৈরি করেন, সপাটে জবাব দিলীপ ঘোষের। তবে তিনি যে সারাক্ষণ জনসংযোগের মধ্যেই থাকেন তা বোঝাতে তিনি এও বলেছেন, সকালে মিডিয়া, দিনভর বহু অরাজনৈতিক অনুষ্ঠানে যান। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যান।

বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে একহাত নিয়ে তিনি বলেছেন, হঠাৎ বিজেপি যারা তার অনেক কিছু বলবে। তার উত্তর দেওয়ারও দরকার নেই।