গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Birbhum চাকরি চুরির টাকা না দিলে ঘাড় ধরে আদায়, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

    চাকরি চুরির টাকা না দিলে ঘাড় ধরে আদায়, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

    0
    184
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চাকরি চুরির টাকা না দিলে ঘাড় ধরে আদায় করা হবে। হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার বাঁকুড়া রামসাগরে চাকরি চুরি এবং পহেলগাঁওকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি।

    সেখান থেকেই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন রাজ্যে চাকরি চুরিতে তৃণমূলের ছোট বড় অনেক নেতারা জড়িত। তারা টাকা ফেরত না দিলে ঘাড় ধরে সেই টাকা আদায় করা হবে। ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি।

    তাঁর দাবি এরাজ্যে কয়েকজন সংখ্যালঘুর স্বার্থে ওয়াকফ আন্দোলনের নামে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি ছড়াচ্ছেন।