গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National জাতগণনা: ৫০ শতাংশ সংরক্ষণ ভাঙতে হবে

    জাতগণনা: ৫০ শতাংশ সংরক্ষণ ভাঙতে হবে

    0
    97
    ছবি সৌজন্যে :ফেসবুক
    কেন্দ্রের জাত ভিত্তিক লোকগণনায় ৫০ শতাংশ সংরক্ষণ সীমার বেড়াজাল তুলে দিতে হবে, এই দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
    জাতিগণনাকে কংগ্রেসের নৈতিক জয় বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে জাতভিত্তিক জনগণনার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই নিয়ে অধীর চৌধুরীর আরও বক্তব্য, ২৪ এর লোকসভা ভোটের আগেই জাতিগণনার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ, পিছিয়ে পড়া মানুষদের জন্য বাজেট বরাদ্দ-র কথা বলেছিল কংগ্রেস।
    জাতিগণনায় নারাজ বিজেপি, শেষমেশ কংগ্রেসের চাপে পড়ে বিহারে বিধানসভা ভোটে নিজেদের ভিত শক্ত করতেই এই গণনায় সায় দিয়েছে বলে জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী।