গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইউপিআই পেমেন্ট মাত্র ১৫ সেকেন্ডে!

    ইউপিআই পেমেন্ট মাত্র ১৫ সেকেন্ডে!

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার থেকে ইউপিআই পেমেন্ট ৩০ সেকেন্ডের বদলে মাত্র ১৫ সেকেন্ডে করতে পারবেন ইউপিআইয়ের ব্যবহারকারীরা। এই মর্মে এ বার সার্কুলার জারি করেছে এনপিসিআই।

    চলতি বছরের ২৬ জুন থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। ইউপিআইয়ে লেনদেনের পর অধিকাংশ সময়ই গ্রাহক সেটা পরীক্ষা করে দেখেন। বর্তমানে এর জন্য সময় লাগে ৩০ সেকেন্ড। নতুন নিয়মে সেটা কমিয়ে ১০ সেকেন্ড করা হচ্ছে। শুধু তা-ই নয়, কমছে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের সময়ও।

    ১৫ সেকেন্ডের থেকে কমিয়ে সেটা ১০ সেকেন্ডে নামিয়ে আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। এনপিসিআই জানিয়েছে, ইউপিআই ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সিস্টেমে বদল আনতে হবে। তাই তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।