
এতগুলো মানুষকে হঠাৎ করে বেকার করে দেওয়ার কি প্রয়োজন ছিল। রুফটপ রেস্তোরাঁ বন্ধে কার্যত মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য।
তাঁর কথায় রুবি থেকে গড়িয়া পর্যন্ত যেভাবে জলাজমি ভরাট করে আবাসন তৈরি হয়েছে তা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন মিউনিপ্যাল এলাকায় সরু রাস্তার ওপর বিশাল বিশাল আবাসন তৈরির পারমিশন কিভাবে পায়। তা নিয়ে প্রশ্ন তুলে শমীক ভট্টাচার্যর বক্তব্য সেখানে আগুন লাগলে দমকলের ক্ষমতা নেই আগুন নেভানোর। অন্যদিকে আগুন লাগার ঘটনার পর মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরি।
তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু হলেই অজুহাত দেন। নগরোন্নয়নের কোনও পরিকল্পনাই নেই। আমরি থেকে বড়বাজার একের পর এক ঘটনা ঘটলেও মুখ্যমন্ত্রী অজুহাত ছাড়া দেওয়ার কিছু নেই।
