পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙার মধ্যেই কলকাতায় ৮৩ টি রুফটপ রেস্তোরাঁর তালিকা দিল কলকাতা পুলিশ। কলকাতা পুরসভাকে পাঠানো তালিকায় পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণী, ভবানীপুর, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর, কড়েয়া থেকে লেক থানা এলাকার ৮৩টি রুফটপ রেস্তোরাঁর নাম রয়েছে। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ আপাতত বন্ধ থাকবে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের পর পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ছাদ রেস্তোরাঁ দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরেই ম্যাগমা হাউসের রুফটফ রেস্তোরাঁ বন্ধ-র নোটিস দেওয়া হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
