গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International তিন ঘণ্টার মধ্যেই চিন্ময় প্রভুর জামিন স্থগিত

    তিন ঘণ্টার মধ্যেই চিন্ময় প্রভুর জামিন স্থগিত

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় প্রভু জামিন পেলেও তিনঘণ্টার মধ্যে সেই জামিনেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত বন্দিদশা কাটছে না হিন্দু সনাতন সম্মিলিত জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। দীর্ঘ ৫ মাস পর বুধবার দুপুরে ঢাকা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করার পরপরই সরকার পক্ষের তরফে তাতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয় অন্য বেঞ্চে।

    তাতেই স্থগিত হয়ে যায় জামিন।রবিবার ফের মামলার শুনানি। তবে চিন্ময় প্রভুর আইনজীবীরা জানিয়েছেন, এবার তাঁরা সুপ্রিম কোর্টে এই লড়াই লড়বেন।এর আগে বুধবার দুপুরে চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার হাই কোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ বলে ঘোষণা করে হাই কোর্ট। আদালতের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মহম্মদ রেজাউল হককে এই আদেশ দেন। পরে বিকেলে সরকারপক্ষের তরফে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আবদুল জব্বার ভুঁইঞা।

    জেলমুক্তি নিয়ে জটিলতা দেখা গিয়েছিল আগেই। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন,যে অর্ডার দিয়েছিল ডিভিশন  বেঞ্চ, সরকারপক্ষ তাতে স্থগিতাদেশ চেয়েছে। সরকারি আইনজীবী আবেদন জানিয়েছিলেন।তাই স্থগিতাদেশ হয়েছে। রবিবার পরবর্তী শুনানি। এই আশঙ্কা ছিল তাঁদের। সরকারপক্ষ তাঁকে জেল থেকে বেরতে দিতে চায় না।