গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে চলছে ভোট

    অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে চলছে ভোট

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ার ৪৮তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০টি আসনের সবকটিতে এবং সিনেটের ৭৬টি আসনের ৪০টিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মাঝে।অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে হলে দরকার হয় ৭৬টি আসন।সংখ্যায় সহজ মনে হলেও বাস্তবে পরিস্থিতি বেশ জটিল।

    স্বাধীন প্রার্থী ও ছোট দলের প্রতি সম্প্রতি ভোটারদের সমর্থন বাড়ায় প্রধান দু’ দলের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে পথ।সেখানে বর্তমান লেবার পার্টির সরকার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছে।অপরদিকে, এক মেয়াদে বিরোধী দল হিসেবে থাকা লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন আবারও পিটার ডাটনের ওপর আস্থা রেখে সরকার গঠনের চেষ্টা করছে।বর্তমান লেবার পার্টি সরকারের হাতে আছে ৭৮টি আসন।নির্বাচনে যদি তারা এসব আসন ধরে রাখতে পারে, তাহলে আবারও তাদের পক্ষে সরকার গঠন সম্ভব। অন্যদিকে, কোয়ালিশন বা কনজারভেটিভ জোটের হাতে এখন আছে ৫৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার আরো ১৯টি।তাই নির্বাচনে জয়ের জন্য তাদের নজর এখন বড় শহরগুলোর দিকে।

    এর মধ্যে উভয় দলই নাগরিকদের জন্য নানা সুবিধার ঘোষণা দিয়েছে নির্বাচনী ইশতেহারে।লেবার পার্টির আলবানিজ কর কমানো,চিকিৎসা ব্যয় কমানোসহ প্রথম বাড়ি কেনার বিষয়ে নাগরিকদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।কোয়ালিশনের নেতৃত্ব দেওয়া ডাটন জানিয়েছেন, ক্ষমতায় এলে তিনি জ্বালানির ওপর আরোপিত কর ও গ্যাসের দাম কমাবেন।