গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১২৯ বছরে প্রয়াত যোগগুরু স্বামী শিবানন্দ

    ১২৯ বছরে প্রয়াত যোগগুরু স্বামী শিবানন্দ

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াত যোগগুরু স্বামী শিবানন্দ বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। নিউমোনিয়াম ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। সেই অবস্থায় শনিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে পারে বলে খবর।
    জানা গিয়েছে তাঁর মৃতদহের দুর্গাকুণ্ডের আশ্রমে রাখা রয়েছে, অনুরাগীরা সেখানেই শেষশ্রদ্ধা জানাচ্ছেন তাঁকে। ২০২২ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি যোগরত্ন পুরস্তাক, বসুন্ধরা রত্ন পুরস্কারও পেয়েছেন।
    তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজমদার। এক্স হ্যান্ডেল বার্তায় তিনি লিখেছেন, বেনারসের পবিত্র ধামে পরলোকগমন করেছেন ফাপ্রবাহে দীপ্তিমান এক সাধাক, স্বামী শিবানন্দ বাবাজি। দীর্ঘজীবন ধরে তিনি মানবসেবায়, যোগচর্চায় এবং আধ্যাত্মিক মার্গনির্দেশনায় নিজেকে নিবেদিত রেখেছিলেন।