গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নৌসেনা প্রধানের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    নৌসেনা প্রধানের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

    0
    152
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করেছেন সেনা এবং নৌসেনা প্রধানও।
    পহেলগাঁও হামলার পর তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠকে এই হামলার প্রতিশোধের পদ্ধতি থেকে দিনক্ষণ সব কিছুই নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা সশস্ত্র বাহিনীকেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
    তার পর থেকেই পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠী বা পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধের জল্পনা চলছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।