গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment আদিবাসীদের নিয়ে বেফাঁস, ক্ষমা চান বিজয়

    আদিবাসীদের নিয়ে বেফাঁস, ক্ষমা চান বিজয়

    0
    160
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে বিঁধতে গিয়ে বেফাঁস মন্তব্য বিজয় দেবেরাকোন্ডার। জঙ্গিদের সঙ্গে আদিবাসীদের তুলনা টানায় দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে হায়দরাবাদের এসআর নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন লাল চৌহান নামে জনৈক আইনজীবী।

    এবার আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় ক্ষমা চেয়ে ড্যামেজ কন্ট্রোল বিজয় দেবেরাকোন্ডার। এক বিবৃতিতে দক্ষিণী তারকা জানিয়েছেন,রেট্রো ছবির প্রচারে গিয়ে যে মন্তব্য করেছিলেন,সেটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে স্পষ্ট করে দিতে চান যে, কোনও সম্প্রদায়, বিশেষ করে তফসিলি উপজাতি যাদের ভীষণ সম্মান করেন এবং দেশের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন, তাঁদের ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য বা অভিপ্রায় তাঁর ছিল না।সাফাই দিয়ে বিজয়ের সংযোজন, তিনি আসলে ঐক্যের কথা বলছিলেন, কীভাবে ভারতবাসীরা এই সময়ে ঐক্যবদ্ধ থেকে এগোতে পারেন, সেটাই বলতে চেয়েছিলেন। তাই যখন একতার কথা বলছেন, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাছেন, কেন বিশেষ কোনও সম্প্রদায়ের মানুষদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করবেন ? যাদের পরিবারের মতোই দেখেন। যারা তাঁর ভাইয়ের মতো।নিজের শব্দচয়নের ব্যাখ্যা দিয়ে বিজয়ের মন্তব্য, উপজাতি শব্দটি ঐতিহাসিক এবং আভিধানিক অর্থে বোঝাতে চেয়েছেন। আদিম যুগের কথা বলতে চেয়েছেন। তফসিলি উপজাতির কথা বলতে চাননি। তাঁর মন্তব্যে কারও ভাবাবেগে আঘাত লাগলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এর আগে হায়দরাবাদে নিজের ছবির প্রচারে গিয়ে পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়িয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। পাকিস্তান সরকারকে খোঁচা দিয়ে বিজয় দেবেরাকোন্ডার বলেছিলেন, ৫০০ বছর আগেকার আদিম প্রজাতির মতো আচরণ করে ওরা। এই কঠিন সময়ে আমাদের দেশের সকলকে একজোট হতে হবে। একে অপরকে ভালোবাসা উচিত।

    আমাদের সবসময় মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত। আসলে শিক্ষা ভীষণই গুরুত্বপূর্ণ। কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল ওই সন্ত্রাসবাদীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা এবং নিশ্চিত করা যে, ওদের ব্রেনওয়াশ করা হচ্ছে না।