গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Technology এফডিএ’র স্বীকৃতি পেল মাস্কের নিউরালিংক

    এফডিএ’র স্বীকৃতি পেল মাস্কের নিউরালিংক

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইলন মাস্কের ব্রেইন-চিপ নির্মাতা কোম্পানি নিউরালিংকের তৈরি একটি ডিভাইসকে,ব্রেকথ্রু বা, বিশেষ উদ্ভাবনের স্বীকৃতি দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন,এফডিএ। এক্স-এ দেওয়া এক পোস্টে নিউরালিংক লিখেছে, তাদের তৈরি এই ব্রেন ইমপ্লান্ট গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত এমন মানুষদের আবার কথা বলার ক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।

    প্রতিষ্ঠানটি বলেছে, অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস বা,এএলএস, স্ট্রোক, মেরুদণ্ডের চোট, সেরিব্রাল পলসি ও মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে যাদের কথা বলার সামর্থ্য হারিয়ে গেছে, তাদের জন্য এই প্রযুক্তি কার্যকর হতে পারে।আমেরিকার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এফডিএর ওয়েবসাইট অনুযায়ী, তাদের ব্রেকথ্রু ডিভাইস প্রোগ্রাম-এর লক্ষ্য হচ্ছে সম্ভাবনাময় চিকিৎসা যন্ত্রপাতিকে দ্রুত উন্নয়ন, অনুমোদন ও বাজারজাত করার জন্য সাহায্য করা। এই প্রকল্পের আওতায় থাকা ডিভাইসগুলোর মূল্যায়ন ও অনুমোদনের প্রক্রিয়াও তুলনামূলকভাবে দ্রুত হয়।

    তবে এ বিষয়ে নিউরালিংক বা এফডিএ কোনও বক্তব্য জানায় নি।উল্লেখ্য,এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিউরালিংক তৃতীয় একজন রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে ব্রেন চিপ স্থাপন করে। ওই সময় এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যে আরও ২০ থেকে ৩০ জন রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে এই ডিভাইস বসানোর পরিকল্পনা করেছে।