গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International কথা বলেই পাকিস্তানের সঙ্গে সমস্যা মেটান, আর্জি রাশিয়ার

    কথা বলেই পাকিস্তানের সঙ্গে সমস্যা মেটান, আর্জি রাশিয়ার

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা মিটিয়ে নিক ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে এমনটাই জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত শিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার কথা।
    ঘটনাচক্রে, গত বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে লাগাতার যুদ্ধ করে চলেছে রাশিয়া। রাশিয়ান দূতাবাস থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনীতির ভিত্তিতে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে মতবিরোধের সমাধান চেয়েছেন লাভরভ।
    পরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই ঘটনার দোষী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে।