
মহারাষ্ট্রের চন্দ্রপুরের ভদ্রাবতী অস্ত্র কারখানার সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে গিয়েছিলেন তাদের সকলকে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কারখানাটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারখানাতেই প্রচর পরিমাণে গোলাবারুদ এবং ক্ষেপনাস্ত্র তৈরি করা হয়। পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসী হামলার এবং বর্তমান পরিস্থিতির কথা ভেবেই এই পদক্ষেপ করা বলে মনে করা হচ্ছে। কেবলমাত্র বাধ্যতামূলক পরিস্থিতিতেই ছুটি গ্রাহ্য করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।








