প্রধানমন্ত্রীকে চিঠি সিআরপিএফ থেকে বরখাস্ত জওয়ানের

0
129
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানি মহিলাকে বিয়ে করে চাকরি থেকে বরখাস্ত হওয়া প্রাক্তন জওয়ান মুনির আহমেদ এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। তাঁকে চিঠিও দিয়েছেন বরখাস্ত হওয়া ওই জওয়ান।
পাকিস্তানি মহিলাকে বিয়ে করা এবং অবৈধভাবে থাকতে দেওয়ার অভিযোগ শনিবার সিআরপিএফ বরখাস্ত করেছিল মুনিরকে। ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর দাবি, অনুমতি নিয়েই বিয়ে করেছিলেন তিনি।
শনিবার মুনিরকে চাকরি থেকে বরখাস্তের কথা জানিয়ে সিআরপিএফের তরফে দাবি করা হয়েছে, মনির আহমেদ পাকিস্তানি নাগরিকের সঙ্গে তার বিবাহ গোপন করেছে। এবং ভিসার মেয়াদের বাইরেও তাকে ইচ্ছাকৃতভাবে আশ্রয় দেওয়ার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।