গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North 24Pgs লিঙ্ক সমস্যা পেট্রাপোলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি

    লিঙ্ক সমস্যা পেট্রাপোলে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেশ কিছু দিন ধরেই লিঙ্কের সমস্যায় পেট্রাপোলে পণ্য রফতানি তলানিতে এসে ঠেকেছে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

    পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে পহেলগাঁও ঘটনার আগে দৈনিক প্রায় ৫০০ ট্রাম বাংলাদেশে যেত। এখন তা ৩০০ থেকে ৩৭৫ এর মধ্যে নেমে এসেছে। তার ওপরে লিঙ্কের সমস্যা হওয়ায় দৈনিক ৫০টির বেশি ট্র্যাক এখন বাংলাদেশে পণ্য নিয়ে যেতে পারছে না।

    পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেছেন, গত মাসের ২৮ তারিখের পর থেকেই লিঙ্কে কাজ করছে ননা।