গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National গোটা গাজা দখলের পথে ইজরায়েল!

    গোটা গাজা দখলের পথে ইজরায়েল!

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এ বার গোটা গাজা উপত্যকা দখলের পথে হাঁটতে চলেছে ইজরায়েল। সোমবার ইজরায়েলের মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

    সোমবার দুই ইজরায়েলি কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শীঘ্রই পুরো গাজা উপত্যকা দখল করে অনির্দিষ্টকালের জন্য ওই অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করার পরিকল্পনা করছে ইজরায়েল। ইজরায়েলের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্যালেস্টাইনের ভূখণ্ডে ইজরায়েলের অভিযান ব্যাপক ভাবে প্রসারিত হবে। আন্তর্জাতিক স্তরেও তীব্র বিরোধিতার মুখে পড়তে হতে পারে ইজরায়েলকে।

    তা সত্ত্বেও ভোটাভুটির পর ওই পরিকল্পনা অনুমোদন করেছে সে দেশের মন্ত্রিসভা।গাজার বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই ইজরায়েলের দখলে। তার উপর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিকে দক্ষিণ গাজায় আশ্রয় নিতে হবে, যেখানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।