গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National পাঞ্জাব সীমান্তে আটক পাকিস্তানি নাগরিক

    পাঞ্জাব সীমান্তে আটক পাকিস্তানি নাগরিক

    0
    160
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছেন এক পাকিস্তানি নাগরিক। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে গুরদাসপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে।
    বেআইনি ভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরনোর সময়ে ওই পাকিস্তানি নাগরিক ধরা পড়েছেন বলে সূত্রের খবর। আপাতত ওই ব্যক্তি পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। কয়েকদিন আগেই বিএসএফ-এর হাতে ধরা পড়েছিলেন পাকিস্তান রেঞ্জার্সের এক জওয়ান।
    গত শনিবার রাজস্থানে পাকিস্তান সীমান্ত থেকে তাকে ধরা হয়েছিল। বিএসএফ-এর তরফে জানানো হয়েছিল, ওই পাক-জওয়ান ইচ্ছা করেই ভারতে ঢুকে পড়েছিলেন। তাঁকে ধরে ফেলে বিএসএফ। এ বারও পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন এক জন।