গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National যোগসূত্র ছাড়াই অভিযোগ, ইডির ভূমিকায় সুপ্রিম প্রশ্ন

    যোগসূত্র ছাড়াই অভিযোগ, ইডির ভূমিকায় সুপ্রিম প্রশ্ন

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যোগসূত্র ছাড়াই কারও উপর অভিযোগ চাপিয়ে দেওয়া ইডির স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে।  সোমবার এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। ছত্তীসগঢ়ের আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় এক অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চে।
    শুনানির একটি পর্যায়ে বিচারপতি ওকার পর্যবেক্ষণ, ইডির বেশ কিছু মামলা দেখা গিয়েছে। এখন এটি একটি স্বভাব হয়ে গিয়েছে, কোনও যোগসূত্র ছাড়াই ইডি অভিযোগ চাপিয়ে দিচ্ছে। এই জামিন মামলার ক্ষেত্রে অভিযুক্ত বিভিন্ন অপরাধমূলক পথে ৪০ কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
    ইডির ওই অভিযোগ প্রসঙ্গে শীর্ষ আদালতের মন্তব্য, ওই টাকা কী ভাবে অভিযুক্ত উপার্জন করেছেন, তা নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছেন না তদন্তকারীরা। অভিযুক্তের সঙ্গে কোনও সংস্থার যোগ রয়েছে কি না, তা-ও তদন্তকারী সংস্থা আদালতে দেখাতে পারেনি। তখন ইডির আইনজীবী এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য আদালতের কাছে আরও সময় চেয়ে নেন।