
পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দৈতাপতি নিমকাঠ নিয়ে মুখ ফসকে ভুলতথ্য বলে দিয়েছিলেন। দিঘার জগন্নাথধামে নিমকাঠ বিতর্কের অবহে এমনই মন্তব্য করেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিশ্চন্দ্রন।
সোমবার মুর্শিদাবাদে যাওয়ার আগেই নিম কাঠ বিতর্কে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাক্রমে দিঘার জগন্নাথ মন্দিরের নিমকাঠ বিতর্কে ইতি টেনেছে ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের বাড়তি কাঠ থেকে দিঘার জগন্নাথ মন্দিরের মূর্তি বানানো- এই বিতর্কে জল ঢেলেছেন সে রাজ্যের আইনমন্ত্রী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, এটা কোনওভাবেই সম্ভব নয়। দ্বৈতাপতি মুখ ফসকে এটা বলে দিয়েছেন।দ্বৈতাপতি সমাজের সেক্রেটারি যে তদন্ত করেছেন, তাঁরাও স্বীকার করে নিয়েছেন যে, যেটা বলা হয়েছিল, সেটা ভুলবশত হয়েছে।








