গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী দলনেতা রাহুল

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী দলনেতা রাহুল

    0
    173
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নতুন সিবিআই প্রধান নিয়োগের উদেশ্যে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কমিটির বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ লোককল্যাণ মার্গের দফতরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবিধানিক বিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা এই কমিটির সদস্য।

    সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর প্রবীণ সুদের মেয়াদ আগামী ২৫ মে শেষ হচ্ছে। সোমবার তাঁর উত্তরসূরি মনোনীত করতে পারে তিন সদস্যের কমিটি। পহেলগাঁও সন্ত্রাসের পরে পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রশ্নে বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল।

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, সঙ্কটের পরিস্থিতিতে তাঁরা রাজনীতি করতে চান না। কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মক ভাবে করে রাজনৈতিক নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।