
কলকাতায় ৮৩ টি রুফটপ রেস্তোরাঁ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভাঙার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, ওপরে ভগবান, তারপরেই আদালত। তিনি সামান্য মেয়র, অনেক নীচে। আদালত যেটা ভাল মনে করবে সেটাই হবে। এনিয়ে তাঁর কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে কলকাতা শহরের হুক্কা বারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। ফিরহাদের কথায়, তিনি একজন বাবা হিসাবে হুক্কা বার বন্ধ করতে চেয়েছিলেন।
কারণ, এতে নব প্রজন্মের ক্ষতি হচ্ছে। কিন্তু আদালত মনে করেছে, তাই চালু রয়েছে। এখানে তাঁর কিছু করার নেই বলে জানিয়েছেন তিনি।







