গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Murshidabad সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী, কালো পতাকা উড়ছে, খোঁচা শুভেন্দুর

    সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী, কালো পতাকা উড়ছে, খোঁচা শুভেন্দুর

    0
    100
    ছবি সৌজন্যে :ফেসবুক
    হিংসা বিধ্বস্ত সামশেরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বহরমপুর থেকে হেলিকপ্টারে সামশেরগঞ্জে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
    এরপর হেঁটে বিডিও অফিসে যান তিনি। রাস্তার পাশে দাঁড়ানো মানুষজনের উদ্দেশে হাত নাড়ান। বিডিও অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলার পর চেক তুলে দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন পুলিশ, প্রশাসন অনেক চেষ্টা করে ৪০ জনকে বিডিও অফিসে নিয়ে গিয়েছে। বাকিরা প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি মোথাবাড়ি থেকে ধুলিয়ান, সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে কালো পতাকা উড়ছে।
    এরআগে সোমবার মুর্শিদাবাদে পৌঁছে হিংসার জন্য দেশের শাসকদল এবং বিএসএফকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন লিয়ান, সুতির হিংসায় বিএসএফের কারণেই অশান্তি বৃদ্ধি পেয়েছিল।