গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad সুতি-ধুলিয়ান-ফরাক্কাকে নিয়ে নতুন মহকুমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    সুতি-ধুলিয়ান-ফরাক্কাকে নিয়ে নতুন মহকুমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    144
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুর্শিবাদে নতুন মহকুমা গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন সুতি, ধুলিয়ান, ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হবে।
    তিনি বলেছেন ফরাক্কা, ধুলিয়ান, সুতি লোকসভা নির্বাচনে মালদার মধ্যে পড়ে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই এলাকার প্রশাসনকে আরও শক্তিশালী কগরার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সুতির সভা থেকে ১৬৭ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১৮ কোটি টাকা প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। মুর্শিদাবাদে আরও ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে।
    যার জন্য ১২ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫ কোটি টাকা খরচা করে জলঙ্গিতে জোড়া সেতু তৈরি হচ্ছে।