গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National স্বাধীনতার পর এই প্রথম মাধ্যমিক পাশ করল নিজাপুরের পড়ুয়া

    স্বাধীনতার পর এই প্রথম মাধ্যমিক পাশ করল নিজাপুরের পড়ুয়া

    0
    147
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    স্বাধীনতার ৭৮ বছর পরে এই প্রথম উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার নিজামপুর গ্রামের কোনও পড়ুয়া মাধ্যমিক পাশ করেছে। সে রাজ্যের ওই গ্রামে কমবেশি ৩০০ জনের বাস। কিশোর রামকেবল তাঁদেরই একজন। সে এবার ক্লাস টেন পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করেছে।
    একই সঙ্গে রামকেবলই ওই গ্রামের প্রথম ছাত্র, যে স্বাধীনতার পরে এই প্রথম দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছে। অত্যন্ত গরিব পরিবারের ওই পড়ুয়া সারাদিন কাজের শেষে বাড়ি ফিরে সৌরবিদ্যুতের আলোয় মেরে কেটে ঘন্টা দুয়েক লেখাপড়া করত। ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করা রামকেবল-র স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার।
    বরাবাঁকি জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী রামকেবলের সাফল্যে খুব খুশি। তিনি তাঁর প্রশংসা করে বলেছেন, রামকেবল আগামী প্রজন্মকে সাফল্যের পথ দেখিয়েছে। ওর ভবিষ্যৎ শিক্ষার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।