
গুজরাটে ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতে একদিনে ১৩ জনের মৃত্য হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ঝড়-বষ্টির কারণে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
কোথাও বাড়ি ভেঙে পড়েছে, কোথাও বিদ্যুতে খুঁটি উপড়ে গিয়েছে, কোথাও আবার গাছ পড়েছে। আহমেদাবাদ, আনন্দ, খেড়া, দাহোড়, আরাবল্লি এবং বদোদরায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
তার মধ্যে খেড়া জেলায় চার জন, বদোদরায় তিন, আহমেদাবাদ, দাহোড়, এবং আরাবল্লিতে দ জন করে মারা গিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, চারজনের মৃত্যু হয়েছে গাছ পড়ে, হোর্ডিং পড়ে মৃত্যু হয়েছে ২ জনের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই, বজ্রপাতে তিন এবং বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের।







