গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News নিমকাঠ বিতর্কে ইতি ওড়িশার, কেন বদনাম করা হল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    নিমকাঠ বিতর্কে ইতি ওড়িশার, কেন বদনাম করা হল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    150

    পুরীর মন্দিরের নিমকাঠ দিঘায় আসেনি। ওড়িশা সরকারের তরফে স্পষ্ট করার পরেই মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন কেন বদনাম রটানো হল। পুরীর মন্দির প্রশাসন তদন্ত করে রিপোর্ট দিয়েছে ওড়িশা সরকারকে। সেই রিপোর্ট পাওয়ার পরেই সমস্ত বিতর্কের ইতি টানেন ওড়িশার আইনমন্ত্রী হরিচন্দ্রন। এরপরেই মঙ্গলবার সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁকে বদনাম করতে বলা হয়েছে তিনি নাকি নিমকাঠ চুরি করেছেন। প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গে কি নিমগাছ কম পড়েছে। যাঁরা বলেছিলেন ওই কথা তারাই বলছেন ঠিক নয়। কারও নাম না করে মঙ্গলবার নিমকাঠ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন এত ভিখারি, কিংবা পকেটমার নই। আমরা পাহারাদার।