গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী 

    মুর্শিদাবাদে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী 

    0
    215
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। হরিহরপাড়ার মালোপাড়া এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি। শুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
    ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই তৃণমূল কর্মী। খবর, পরপর দু’ রাউন্ড গুলিতে গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল কর্মী মাওলা বক্স মন্ডল। ঘটনার পর তিনি নিজেই অভিযোগ করেন, বাড়ির পাশে বসে থাকার সময় হঠাৎ তিনজন এসে তাঁর উপর গুলি চালায়। একটি গুলি লাগে তাঁর বাঁ হাতে। অভিযোগের তীর কংগ্রেস কর্মী রাজেশ ও ববিনের দিকে। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে দাবি মাওলা বক্সের। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
    সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিহরপাড়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।