গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের অধিকার প্রয়োগ করেছে ভারত : বিদেশসচিব

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের অধিকার প্রয়োগ করেছে ভারত : বিদেশসচিব

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের অধিকার প্রয়োগ করা হয়েছে। ন্যায়বিচার আবশ্যক ছিল, অপারেশন সিঁদর নিয়ে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা।

    কাশ্মীরের উন্নয়নের ওপর হামলা। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। জইশ, লস্ককেরা এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে। তার বিরুদ্ধেই ভারতের এই জবাব। তিনি আরও বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়। জেনেশুনে সেই দেশে লুকিয়ে রাখা হয় জঙ্গিদের।

    পহেলগাঁওয়ের হামলার পর দেশের নানা প্রান্তে ক্ষোভ দেখা দিয়েছিল। স্বাভাবিক ভাবেই তার পর ভারত সরকার কিছু পদক্ষেপ করেছে। কিন্তু তারপরেও পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায়বিচার প্রয়োজন ছিল। ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে জবাব দিতে। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা।