জারি ‘নোটাম’, পুরোপুরি বন্ধ করা হল দেশের ১৫ টি বিমানবন্দর

0
184
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর দেশে এখন টানটান উত্তেজনা। এরই মধ্যে উত্তর ও পশ্চিম ভারতের বিমানবন্দরে জারি করা হয়েছে নোটাম।

অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে অসামরিক বিমান ওঠানামা। মোট ১৫ টি বিমানবন্দরে আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। জানা গিয়েছে, লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জলসলমীর, জামনগর, ভাটিন্ডা, ভজ, ধর্মশালা, রাজকোট, পোরবন্দর, থো বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। এই বিমানবন্দর গুলিতে অসামরিক বিমান ওঠানামা বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নোটাম জারি থাকলে ওই সময় সেই জায়াগর এয়ারস্পেস ব্যবহার করা যায় না। সাধারণত সেনা মহড়া বা সেনা অভিযানের সময় নোটাম জারি করা হয়।

সেনাবাহিনী অভিযান চালানোর সময় যাতে অসামিক বিমান হামলার মুখে না পড়ে বা মিসাইলে আক্রান্ত না হয়, তার জন্যই নোটাম জারি করা হয়েছে।