
মধ্যরাতে অপারেশন সিঁদুরের খবরে বাধাভাঙা উচ্ছ্বাস কলকাতা থেকে জেলায়। বাঁকুড়া, মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সকালেই রাস্তায় নেমে উৎসব পালন করছেন মানুষজন।
কারও মুখে জয়ের স্লোগান, কেউ আবার বাজি পোড়াতে ব্যস্ত। পথ চলতি মানুষদের মধ্যে বিলি করা হয়েছে মিষ্টি। জাতীয় পতাকা নিয়ে ভারতীয় ৩ বাহিনীকে কুর্ণিশ জানাচ্ছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য এতদিনে পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে। প্রত্যেকেই চাইছেন আরও বড় জবাবের। যাতে ভবিষ্যতে ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে। দেশবাসীর আকাঙ্খা পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।খুঁজে খুঁজে জঙ্গি ডেরায় আঘাত হানা হয়েছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন এই ভারত মুম্বই হামলার সময়কার দূর্বল ভারত নয়। সেদিনও ১৫০ নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল।
কিন্তু তার বদলা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন কিভাবে বদলা নিতে হয়।
