গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আগামী বছর উচ্চ মাধ্যমিক সেমিস্টারে, পাসে টেক্কা পূর্ব মেদিনীপুরের

    আগামী বছর উচ্চ মাধ্যমিক সেমিস্টারে, পাসে টেক্কা পূর্ব মেদিনীপুরের

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আগামী বছর থেকে সেমিস্টার বিশেষে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকে ফলাফল ঘোষণা করে এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
    ৮ সেপ্টেম্বর শুরু হবে তৃতীয় সেমিস্টার, শেষ হবে ২২ সেপ্টেম্বর। দ্বিতীয় সেমিস্টার হবে ১২ ফেব্রুয়ারি থেকে। এবারেও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫ শতাংশেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় পাসের হার ৯৩ শতাংশেরও বেশি। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে পাশের হার ৯৩ শতাংশেরও বেশি। প্রথম দশে ৭২ জনের মধ্যে হুগলি থেকে রয়েছেন সবচেয়ে বেশি ১৪ ছাত্রছাত্রী। অন্যদিকে কলকাতার পাঠভবন স্কুলের তথাগত রায় অষ্টম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজের সৌনক বন্দ্যোপাধ্যায়, বেথুন কলেজিয়েট স্কুলে সৃজিতা যৌথভাবে নবম হয়েছেন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৯। এবছর ৬২ টি বিষয়ে ১৫ টি ভাষায় পরীক্ষা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। পর্ষদের তরফে জানানো হয়েছে এবারই প্রথম মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। প্রশ্নফাঁসের কোনও ঘটনা ঘটেনি।
    মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছিলেন ৮ জন। তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।