
পহেলগাঁও জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাতের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। সেনা সূত্রে খবর, অপারেশন সিঁদুর নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল।
পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর যে ভাবে হামলা হয়েছিল, অপারেশন সিঁদুর নামে তার ছায়া রয়েছে। সূত্রের খবর নয়াদিল্লিতে রাত জেগে এই অপারেশনের ওপর কড়া নজর রাখেন প্রধানমন্ত্রী।
সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা।








